• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফেনীতে পুলিশি বাঁধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ

প্রকাশ: শনিবার, ১১ জুন, ২০২২ ৭:৩৪
আপডেট: শনিবার, ১১ জুন, ২০২২ ৭:৩৪

90147

ফেনীতে পুলিশি বাঁধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট

ফেনীতো গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে ফেনী জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আজ শনিবার (১১ জুন) বিকেলে ৬. ৩০ মিনিট কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে জেলা বিএনপির ব্যানারে আয়োজিত নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতিতে উক্ত বিক্ষোভ মিছিলটি শহরের তাকিয়া রোড হয়ে কেন্দ্রীয় বড় জামে মসজিদের সামনে আসলে পুলিশের বাধার মুখে পড়ে। একপর্যায়ে বিক্ষোভ মিছিলে থাকা নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতান্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পরে বিএনপি নেতৃবৃন্দ পুলিশি বাঁধা উপেক্ষা করে ইসলামপুর রোডস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, বিক্ষুদ্ধ জনতা পারমাণবিক বোমার চাইতেও শক্তিশালি। আজকে আমরা দেখিয়ে দিয়েছি বিক্ষুদ্ধ জনতা কি করতে পারে। আজকে আমরা পেটুয়া প্রশাসনকে জানিয়ে দিতে চাই শেখ হাসিনা বাংলার মসনদে আর থাকতে পারবেনা। তার বিদায় ঘন্টা বেজে গেছে। শুধু শেখ হাসিনা না সমগ্র ভারত ভেঙ্গে খান খান হবে। ভারত যদি শেখ হাসিনাকে রাখার চেষ্টা করে একশ এক টুকরা হবে ভারত।

সমাবেশ শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মোনাজাত করা হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ বাহার সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, আলাউদ্দিন গঠন, এম এ খালেক, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুল রহমান বকুল, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব মেসবাহ উদ্দিন ভুঁইয়া, ফেনী জেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান জুয়েল, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন দোলন, ফেনী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত সহ জেলা উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com