• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফের ব্যাংকক গেলেন রওশন এরশাদ

প্রকাশ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ৮:১৮
আপডেট: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ৮:১৮

9633325 2

ফের ব্যাংকক গেলেন রওশন এরশাদ

নিউজ ডেস্ক

বাংলাদেশ ৮ দিন অবস্থানের পর মেডিকেল চেকআপের জন্য ফের থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ব্যাংককের পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। তার সঙ্গে রয়েছেন রংপুর ৩ আসনের এমপি পল্লীবন্ধুপুত্র রাহ্গির আল মাহী সাদ এরশাদ ও রওশন পুত্রবধূ মহিমা সাদ।

দুপুরে রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে তাকে বিদায় জানান সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, সাবেক এমপি সালাউদ্দিন মুক্তি, পার্টির ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রানী প্রমুখ।

এর আগে প্রায় ৮ মাস অবস্থান শেষে গত ২৭ জুন দেশে ফিরে হোটেল ওয়েস্টিনে অবস্থান সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

গত বছরের ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে তার সঙ্গে রয়েছেন ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ।

অসুস্থ হয়ে পড়লে গত বছরের ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com