• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বনানীতে এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল মুখে টেপ দেওয়া মরদেহ

প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০৮
আপডেট: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০৮

বনানীতে এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল মুখে টেপ দেওয়া মরদেহ

বনানীতে এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল মুখে টেপ দেওয়া মরদেহ

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে আজ শুক্রবার সকালে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মুখ টেপ দিয়ে আটকানো ছিল।

পুলিশ বলছে, সকাল ৯টার দিকে বনানী এলাকায় এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করা হয়। তাঁর পরনে সিএনজিচালিত অটোরিকশার চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ছিল। তিনি লুঙ্গি পরে ছিলেন। আঙুলের ছাপ নিয়ে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা ক্যামেরা আছে। এর মধ্যে সেখানে কীভাবে মরদেহ এল, তা পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে কোনো একটি গাড়ি থেকে তাঁর মরদেহ ফেলে দেওয়া হয়েছে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। যেখানে মরদেহ ফেলা হয়েছে, সেই জায়গা ক্যামেরার কভারেজের বাইরে—এমন ধারণা করেই হয়তো মরদেহটি ডাম্প করে রাখা হয়েছে, বলছে পুলিশ।
আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com