• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক‌ গৌতম চক্রবর্তীর‌‌ মৃত্যুতে বিএনপির শোক

প্রকাশ: শুক্রবার, ২৭ মে, ২০২২ ১১:৩১
আপডেট: শুক্রবার, ২৭ মে, ২০২২ ১১:৩১

A61233F1 4663 49B7 B142 769F34BB81C6

বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক‌ গৌতম চক্রবর্তীর‌‌ মৃত্যুতে বিএনপির শোক

টাফ করেসপন্ডেন্ট

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী কৃষকদলকেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর পরলোকগমণে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশজাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানএর শোকবার্তা

আজ এক শোকবার্তায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “রাজনীতিবিদ আইনজীবী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তীরপরলোকগমণে তাঁর শোকার্ত পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। তাঁর মৃত্যুতে আমি গভীর শোক দুঃখ প্রকাশকরছি।

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়েরলড়াইয়ে তাঁর অবদানের জন্য তিনি দলের নেতাকর্মীদের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি ছিলেন গণসম্পৃক্ত জননেতা।কর্মী বৎসল এই নেতা দলের সকল কর্মসূচিতে সামনের কাতারে দাঁড়িয়ে নেতৃত্ব দিতেন। মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয়গণতন্ত্রের প্রবর্তক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে অনুপ্রাণিত হয়েতিনি বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত হন। নিষ্ঠা সাহসিকতার সাথে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে তাঁর নির্ভিক নেতৃত্বসহকর্মীদের প্রেরণা যুগিয়েছে। মন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন জনকল্যাণমূলক কাজে তাঁর দক্ষতা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ছিলপ্রশংসনীয়। রাজনীতি ছাড়াও সমাজসেবার নানা কাজের সঙ্গে তিনি নিজেকে যুক্ত রেখেছিলেন। টাঙ্গাইলবাসীসহ দেশবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপি নেতাকর্মীরা তাঁকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাঁর মৃত্যু জাতীয়তাবাদী শক্তিরজন্য অত্যন্ত মর্মস্পর্শী।

আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, সহকর্মী শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীরসমবেদনা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী কৃষকদলকেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর পরলোকগমণে আমি গভীর শোক দুঃখ প্রকাশ করছি।

শহীদ জিয়ার আদর্শের বলিষ্ঠ অনুসারী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ছিলেন গণমানুষের রাজনীতির সাথে আজীবন যুক্ত।রাজনীতিতে তিনি সবসময় ছিলেন জনগণের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে। দেশ দশের জন্য নিবেদিতপ্রাণ গৌতম চক্রবর্তীসবসময় নিজ আদর্শে ছিলেন অবিচল। তাঁর রাজনীতি দলীয় নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রেরণা যোগাবে। প্রয়াত গৌতমচক্রবর্তী রাজনীতির পাশাপাশি সমাজসেবাকেও জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। জনঘনিষ্ঠ কর্মীবান্ধব রাজনীতিবিদহওয়ার কারণেই তিনি জনগণ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। মন্ত্রী থাকাকালীনসময়ে তিনি জনকল্যাণমূলক কাজকেই সবসময় প্রাধান্য দিয়েছেন। তাঁর ইহধাম ত্যাগে আমরা সত্যিকারের জাতীয়তাবাদীআদর্শের গণতন্ত্রের সৈনিককে হারালাম।

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শণকে নিজ এলাকায় প্রতিষ্ঠিত করা এবং দেশনেত্রীবেগম খালেদা জিয়ার নেতৃত্বে তাঁর সহকর্মী হিসেবে সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাসহ স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রেউত্তরণের সাহসী সংগ্রামে এ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর অবদান দল দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শুভাকাঙ্খী পরিবারবর্গের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com