• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনা পয়সায় টিকা পেয়েও সমালোচনা: শেখ হাসিনা

প্রকাশ: সোমবার, ১৩ জুন, ২০২২ ৫:৫৫
আপডেট: সোমবার, ১৩ জুন, ২০২২ ৫:৫৫

jonotarawaz 85

বিনা পয়সায় টিকা পেয়েও সমালোচনা: শেখ হাসিনা

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিনা পয়সায় টিকা গ্রহণকারীরা সমালোচনা করছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,  ‘বিনা পয়সায় টিকা দিয়েছি। বিনা পয়সায় যাদের ভ্যাকসিন দিয়ে তরতাজা করেছি তারাই এখন সমালোচনা করছে।’ ‘আসলে কিছু মানুষ অর্জনকে অর্জন হিসেবে নিতে পারে না।

শনিবার (১১ জুন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্ত দিবস উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীরা গণভবনে গেলে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আমরা একটা বাজেট দিয়েছি। উন্নত দেশে যেখানে জিডিপি মাইনাসে চলে যাচ্ছে। সেখানে আমরা ৫ ভাগের ওপরে রেখেছি। অথচ এমন অর্জনকেও কিছু মানুষ অর্জন হিসেবে নিতে পারছে না। এটাই বাস্তবতা।’

এ সময় শেখ হাসিনা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন ও চাপে বাধ্য হয় আমাকে মুক্তি দিতে। যতবার গ্রেফতার হয়েছি, ততবারই নেতাকর্মীদের উদ্দেশে চিঠি দিয়েছি। চিঠির মাধ্যমে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি। দেশবাসীকে চিঠি দিয়েছি। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা সবসময় ঠিক থাকে। এটা বাবার সময়ও দেখেছি।’

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার অবাক হয়েছিল যে, ১৫ দিনে আমার মুক্তির জন্য ২৫ লাখ স্বাক্ষর সংগ্রহ করা হয়। আর এটাই আওয়ামী লীগ। জনগণই হলো আমাদের শক্তি। অন্যদিকে, বিএনপির জন্মই আজন্ম পাপ।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘দেশে ফেরার পর ৮৩ সালে গ্রেফতার করা হয়। ডিজিএফআই অফিসে নিয়ে যাওয়া হয়। কারও কাছে কোনোদিন মাথানত করিনি, জীবন ভিক্ষা চাইনি। আমি পরিবার থেকে, বাবার কাছ থেকে এটা শিখছি যে কারও কাছে, কোনো অন্যায়ের কাছে মাথানত করব না। আওয়ামী লীগকে সবসময় উজানে নাও ঠেলে চলতে হয়েছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com