• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিসিএস-এ প্রানিসম্পদ ক্যাডারে দেশ সেরা আড়াইহাজারের ইমন

প্রকাশ: রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ১০:১২
আপডেট: রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ১০:১২

912

বিসিএস-এ প্রানিসম্পদ ক্যাডারে দেশ সেরা আড়াইহাজারের ইমন

ছবি : মা-বাবার সাথে ইমন
এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : প্রথম বিসিএস-এ অংশ নিয়েই প্রথম স্থান অধিকার করেছে আড়াইহাজারের সাখাওয়াত হোসেন ইমন। ৪০ তম বিসিএস-এ অংশ নিয়েই পাণিসম্পদ ক্যাডারে প্রথম স্থান অধিকার করে পিতা-মাতার মুখ উজ্জ্বল করা সাখাওয়াত হোসেন এর ইচ্ছে প্রাণী বিজ্ঞানে গবেষণা করা। সাখাওয়াত হোসেন এর কৃতিত্ব ও সাফল্যে উপজেলার শিক্ষাঙ্গনে এখন এটাই বেশি আলোচিত হচ্ছে। ৩০ মার্চ ফলাফল প্রকাশিত হয়েছিল।
সাখাওয়াত হোসেন ইমন উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম আব্দুল হাকিম, মাতা মোসাঃ শিরিন বেগম। ইমনের পিতা ছিলেন আব্দুল হাকিম (অব:প্রাপ্ত) বেসরকারী কর্মকর্তা।
সাখাওয়াত হোসেন ইমন গ্রামের সহজ সরল ছেলে হলেও পড়াশোনায় ছিলেন দুর্দান্ত। গ্রামের স্কুলে মাধ্যমিক পর্যন্ত পড়েছেন। এরপর উচ্চশিক্ষা নিতে ছুটতে হয়েছে রাজধানী ঢাকা শহরে। লেঙ্গুরদী এএম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন। এরপর ঢাকা সরকারী বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রী লাভ করেন। অত:পর স্বপ্নের বিসিএস। ৪০ তম বিসিএস পরীক্ষায় এবারই প্রথম অংশ গ্রহণ করেন। দেশবাসীকে চমকে দিয়ে বিসিএস এর প্রাণী সম্পদ ক্যাডারে প্রথম স্থান অধিকার করে ইমন। বিসিএস ক্যাডার হওয়ার পর জীবনের সাফল্যের দ্বার খুলে যায় সাখাওয়াত হোসেন ইমনের সামনে।
তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, প্রথমত আমি একজন গবেষক হিসেবে বিস্তর গবেষণা করতে চাই। বড়সড় পরিসরে প্রাণি বিজ্ঞানে গবেষণার মাধ্যমে রাখতে চাই গুরুত্বপূর্ণ ভূমিকা। ইমন একজন প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা হিসেবে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে বদ্ধ পরিকর। ইমন আরো বলেন, আমার সবচেয়ে বড় গর্বের বিষয় আমি আড়াইহাজারে সন্তান। আমার শৈশব-কৈশোর এখানেই কেটেছে। এখানেই আমি প্রাথমিক শিক্ষা পেয়েছি। হাইস্কুল পাস করেছি। শিক্ষকরা আমাকে অনেক স্নেহ করতেন। আমার শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি জানাই হাজার সালাম। আমি আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশি, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খিদের প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করছি। সবার ভালবাসা ও দোয়ার বরকতেই আমি এতদূর এসেছি। প্রিয় আড়াইহাজারবাসী সকলের কাছে দোয়া কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার বিশ্বাস আগামী দিনগুলোতে আড়াইহাজার থেকে আরো অনেক মেধাবী মুখ বেরিয়ে আসবে। তাদের সাফল্যে জাতির মুখ উজ্জ্বল হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com