• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার নতুন কমিটি

প্রকাশ: সোমবার, ২৭ জুন, ২০২২ ২:৩৫
আপডেট: সোমবার, ২৭ জুন, ২০২২ ২:৩৫

Screenshot 20220627 174728

বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার নতুন কমিটি

এম. এনাম হোসেন, দুবাই থেকে :

সিলেটের বিয়ানীবাজার উপজেলা দেশ বিদেশে আপনগুণে উজ্জ্বল। দেশের জাতীয় পর্যায় ছাড়াও বিশ্বের নানা দেশে বিয়ানীবাজারের মানুষেরা নানা প্লটফর্মে গর্বের সাথে নেতৃত্ব দিয়ে আসছেন। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল বিয়ানীবাজার বাসীকে একযোগে কাজ করতে হবে। বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সভায় এ কথা বলেছেন বক্তারা।

গতকাল শারজাহ্ এর একটি স্থানীয় রেস্টুরেন্টে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার আহবায়ক আলহাজ্ব এম, এ, মুহিতের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য জি, এম, জায়গিরদার এর সঞ্চালনায় প্রধান অতিথি বিয়ানীবাজারের কৃতী সন্তান আলহাজ জাওয়াদুর রহমান।

বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি লুৎফুর রহমান, সাবেক সিনিয়র সহ সভাপতি আলী যাকের সিদ্দিকী, সাবেক সহ সভাপতি ফয়ছল আহমেদ, সাবেক সহ সভাপতি আব্দুল কুদ্দুস খাঁ মজনু, সাবেক সহ সভাপতি আব্দুল মুকিত মছনু, সাবেক সিনিয়র সদস্য সালেহ আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক শাহ্ জাহান আহমেদ, সাবেক সহ সাধারণ সম্পাদক এম, সুমন আহমদ, সাবেক অর্থ সম্পাদক জামান ফখরুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সামাদ সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক হোসাইন মাহমুদ আলতাফ, সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন হাসান খান, সাবেক ক্রীড়া সম্পাদক শেখ রাসেল আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আহমদ আফজাল সাদেকীন আপলু ও সাবেক সহ তথ্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক লুৎফুর রহমান।

পরে আলী জাকের সিদ্দীকীকে সভাপতি, আফজাল সাদেকীন আপলুকে সাধারণ সম্পাদক, হোসাইন মাহমুদ আলতাফকে সাংগঠনিক এবং মোহাম্মদ কবির উদ্দিনকে কোষাধ্যক্ষ করে ২ বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়। অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়। এ সময় বিয়ানীবাজার উপজেলার বন্যাদূর্গতদের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com