• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভবন উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে নৌকায় ভোট চাইলেন জামালপুরের ডিসি

প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ২:৪৮
আপডেট: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ২:৪৮

988859 3

ভবন উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে নৌকায় ভোট চাইলেন জামালপুরের ডিসি

নিউজ ডেস্ক

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত পৌর ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগ সরকারের পক্ষে ভোট চান জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদ।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মাদারগঞ্জ উপজেলা খরকা নদীর পাশে নবনির্মিত ভবনটি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ বক্তব্য রাখেন।

মো. ইমরান আহমেদ বলেন, ‘দেশের স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা। আওয়ামী লীগ সরকার এই উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় বসাতে হবে। এটা প্রত্যেককে অঙ্গীকার করতে হবে। আপনারা এমন উন্নয়ন নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।’

এ সময় মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মির্জা আজম এমপি।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ বাকী বিল্লাহ,জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র প্রমুখ।

জানা গেছে পৌর ভবনটি স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ৫২ শতাংশ জমি ওপর ৪ কোটি ১ লাখ টাকা ব্যয়ে নির্মিত করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com