• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মধ্য ও নিম্নবিত্তের প্রত্যাশা পূরণ হয়নি: ড. সালেহ উদ্দিন আহমেদ

প্রকাশ: শুক্রবার, ১০ জুন, ২০২২ ৭:৪৮
আপডেট: শুক্রবার, ১০ জুন, ২০২২ ৭:৪৮

jonotarawaz 54

মধ্য ও নিম্নবিত্তের প্রত্যাশা পূরণ হয়নি: ড. সালেহ উদ্দিন আহমেদ

প্রস্তাবিত বাজেটে নিম্ন ও মধ্যবিত্তের যে প্রত্যাশা সেটির প্রতিফলন হয়নি বলে উল্লেখ করেছেন সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।

প্রস্তাবিত বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি ইত্তেফাককে বলেন, অর্থমন্ত্রী তার বাজেট প্রস্তাবনায় বিগত সময়ের নানা অর্জনকে তুলে ধরেছেন। মূল্যস্ফীতি মোকাবিলার কথা বলেছেন। কিন্তু এই চ্যালেঞ্জ কী ভাবে মোকাবিলা করবেন তার সুস্পষ্ট নির্দেশনা তিনি উল্লেখ করেন নি। এ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা আসা প্রয়োজন ছিল।

তিনি বলেন, করপোরেট কর হার কমানো, আমদানি বিকল্প পণ্য উত্সাহিত করার মতো নানা পদেক্ষপ নিয়েছেন। এগুলো ভালো উদ্যোগ। এর সুবিধা বড় প্রতিষ্ঠানগুলো নিতে পারলেও ছোট প্রতিষ্ঠানগুলো নিতে পারবে না। বাংলাদেশের অর্থনীতিতে অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মসংস্থান সবচেয়ে বেশি। বাজেটে এই খাতের জন্য তেমন উদ্যোগ নেই।

ড. সালেহ উদ্দিন আহমেদ আরও বলেন, অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোবাবিলার কথা বলেছেন কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রাধিকারগুলো নির্ধারণ করা হয়নি। কোন পদ্ধতিতে তিনি এই চ্যালেঞ্জ মোকাবিলা করবেন সেগুলো সুস্পষ্ট নয়। বাজেট আগের ধারাবাহিকতায় প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঘাটতির লক্ষ্য পূরণে সরকারকে ব্যাংক ঋণ নির্ভর হতে হবে। সরকার ব্যাংক ঋণ বাড়ালে সেটি ব্যক্তি ঋণে প্রভাব ফেলে। এর প্রভাবে বিনিয়োগ সংকুচিত হতে পারে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com