• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুবকদের বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না: জামায়াত আমির

প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ১:১৯
আপডেট: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ১:১৯

966659659

যুবকদের বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না: জামায়াত আমির

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমরা যুবকদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করব। যুবকদের হাত হবে দেশ গড়ার হাতিয়ার।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৫টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সরকারি আকবর আলী কলেজ মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে যেসব দল সরকার গঠন করেছে, তাদের কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারা দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল না। তারা কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছে কিংবা জাতিকে একটি মানসম্মত ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা উপহার দিয়েছে। জামায়াতে ইসলামীর বিগত এক সরকারের সময়ে দুজন মন্ত্রীর একজনের বিরুদ্ধেও কেউ কোনো দুর্নীতির প্রমাণ দিতে পারেনি।

তিনি বলেন, সিরাজগঞ্জে ছয়টির মধ্যে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে যাকে প্রার্থী করা হয়েছে, তিনি নিজেও একজন মজলুম এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতা। জনগণের সমর্থন ও ভালোবাসায় জামায়াত সরকার গঠন করতে পারলে মাওলানা রফিকুল ইসলাম খান অবশ্যই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এবং মন্ত্রিত্ব পাবেন।

জামায়াত আমির বলেন, উল্লাপাড়াসহ সারা দেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কোথাও চাঁদাবাজি, জমি দখল, স্ট্যান্ড দখল, মামলা বাণিজ্য কিংবা কারো সম্মানহানির মতো কর্মকাণ্ডে জড়িত নয়। এই জামায়াতকেই ধ্বংস করার জন্য কিনা করা হয়েছে। নির্বাচন কমিশনের মাধ্যমে দলের নিবন্ধন বাতিল করা হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, সেই সঙ্গে দলীয় কার্যালয়ে তালা দেওয়া হয়েছে এবং নেতাদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।

উপজেলা জামায়াত আমির অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিগবা, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ইঞ্জিনিয়ার মোশারফ আদনানসহ জেলা ও স্থানীয় নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com