• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর ব্যানার খুলে নেয়ার উদ্বেগ ও নিন্দঃ খুলনা বিএনপি

প্রকাশ: শনিবার, ২৮ মে, ২০২২ ৭:০১
আপডেট: শনিবার, ২৮ মে, ২০২২ ৭:০১

F9AFCC12 1840 4D44 B4C3 D221CBCDED9B

শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর ব্যানার খুলে নেয়ার উদ্বেগ ও নিন্দঃ খুলনা বিএনপি

ফকির শহিদুল ইসলাম,খুলনাঃ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা বিএনপি কার্যালয়েরসামনে টানানো ব্যানার স্থানীয় আওয়ামী লীগ নেতারা খুলে নেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ নিন্দা জানিয়েছেন খুলনামহানগর খানজাহান আলী থানা বিএনপি নেতৃবৃন্দ।

শনিবার (২৮ মে) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশজাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর ব্যানার থানাআওয়ামী লীগের সাবেক সভাপতির বেগ লিয়াকত আলীর নেতৃত্বে শাসক দলীয় একদল দুর্বৃত্তরা খুলে নিয়ে হীন মানসিকতারপরিচয় দিয়েছে। স্থানীয় থানা বিএনপির নেতৃবৃন্দ সৃষ্ট ঘটনার প্রতিবাদ জানালে তারা অশালীন ভাষায় গালিগালাজ, জীবননাশ মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে প্রতিহিংসার রাজনীতির পরিচয় দিয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন বর্তমানঅবৈধ সরকার তার দলের নেতারা ক্ষমতা হারানোর ভয়ে বেসামাল হয়ে এহেন ন্যাক্কারজনক ঘটনার অবতারনা করছে।ওইসব নেতারা বিএনপির রাজনৈতিক কর্মীদেরকে সংঘাতে লিপ্ত হওয়ার পরিকল্পিত উস্কানি দিচ্ছে। নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারনকরে বলেন, সরকার পতনের শেষ ঘন্টা বেজে গেছে। রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের মাধ্যমে গড়ে তোলা অবৈধ সম্পদের পাহাড় গড়েনিজেদের দাম্ভিকতায় পেশিশক্তি প্রয়োগ করে মসনদ রক্ষা করা যাবে না। ৩০মে যথাযোগ্য মর্যাদায় খুলনা মহানগর জুড়ে শহীদরাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হবে। কর্মসুচিতে কোন ধরনের বাধা আসলে সর্বস্তরেরনেতাকর্মীরা তার দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য প্রস্তুত আছে।

বিবৃতিদাতারা হলেন, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহির, খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক টিম প্রধান আবুল কালাম জিয়া, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কাজী মিজানুররহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আব্দুস সালাম, আলমগীর হোসেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com