• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জার্মানি বিএনপির দোয়া মাহফিল

প্রকাশ: শনিবার, ৪ জুন, ২০২২ ১১:৫৯
আপডেট: শনিবার, ৪ জুন, ২০২২ ১১:৫৯

F1FEA1A7 F766 4CD9 ABD8 D88E377B4721

শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জার্মানি বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জার্মানি শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জার্মানি বিএনপির সভাপতি আকুল মিয়া, সাধারন সম্পাদক আব্দুল গনি সরকার, ১ম যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাক খান, বার্লিন মহানগর বিএনপির সভাপতি জসিম সিকদার, জার্মান যুব দল সভাপতি আনহার মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দিন নানা, আন্তর্জাতিক সম্পাদক শরিয়ত খান মিঠু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় এবং একদলীয় শাসন থেকে দেশকে রক্ষা করার জন্য দেশপ্রেমিক সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোসহ সকল মরহুম নেতাকর্মীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com