• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিনজো আবের মৃত্যুতে বিএনপির শোকবার্তা

প্রকাশ: শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ২:১৯
আপডেট: শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ২:১৯

bnp

শিনজো আবের মৃত্যুতে বিএনপির শোকবার্তা

সিনিয়র করেসপন্ডেন্ট

দুস্কৃতিকারিদের গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে নিহত হয়েছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “জাপানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সারা দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। আততায়ীর গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু বিশ্ব শান্তি ও স্থিতিশীলতায় এক বড় ধরণের নাড়া দিয়েছে। এই নিষ্ঠুরতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে দুঃশ্চিন্তা বিস্তার লাভ করবে। বিনম্র এই মানুষটি ছিলেন ধৈর্যশীল ও গতিশীল রাষ্ট্রনায়ক। পৃথিবী থেকে তার চির বিদায় গভীর দুঃখ ও বেদনার।

তারেক রহমান বলেন, ‘জাপানের রাজনৈতিক ইতিহাসে শিনজো আবে ছিলেন এক গুরুত্বপূর্ণ সমৃদ্ধ অধ্যায়। প্রধানমন্ত্রী আবে জাপানের অর্থনীতি ও উন্নয়নকে উঁচু স্থানে উন্নীত করেছিলেন। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন অনেক দিন। বাংলাদেশের জনগণ ও বিএনপি জাপানের এই গভীর সংকটে তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছে। বিএনপি’র সাথে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সম্পর্ক ছিল আন্তরিক হৃদ্যতাপূর্ণ।’

“আমি জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শিনজো আবে-কে নির্মমভাবে হত্যাকারীরা মানবতার শত্রু, আমি এই ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

পৃথক এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার দুর্বৃত্তদের গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “জাপানের সাবেক প্রধানমন্ত্রীর নিহত হওয়ার ঘটনা ঘৃন্য ও কাপুরুষোচিত। এই মর্মান্তিক ঘটনায় বিশ্ব সম্প্রদায় আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়েছে। বাংলাদেশের জনগণ ও বিএনপি এই হৃদয়বিদারক ঘটনায় হতবাক ও মর্মাহত। আন্তর্জাতিক সম্প্রদায় একজন বিশ্বমানের নেতাকে হারালো। তিনি ছিলেন একজন বর্ষীয়ান, অভিজ্ঞ, প্রাজ্ঞ রাজনীতিবিদ ও সুশাসক।
মনুষ্যত্বহীন এই রক্তক্ষয়ী ঘটনার হোতারা কখনোই মানবতার মিত্র হতে পারে না। শিনজো আবে-কে হত্যাকারীরা কাপুরুষ, আমি এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানাই।

“আমি জাপানের শোকাহত জনগণ, নিহতের পরিবার ও নিকটজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি তার আত্মার শান্তি কামনা করছি।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com