• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের ভূমিকায় তাজ্জব লেগেছে: দুদু

প্রকাশ: শনিবার, ১১ জুন, ২০২২ ৯:০০
আপডেট: শনিবার, ১১ জুন, ২০২২ ৯:০০

7E2645B1 76F4 40DC 8C00 249F9B2C4289

সরকারের ভূমিকায় তাজ্জব লেগেছে: দুদু

স্টাফ করেসপন্ডেন্ট

সরকারের তীব্র সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে বিজেপির দুই নেতা কটুক্তি করেছেন। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ এ কটুক্তির প্রতিবাদ জানালেও একমাত্র বাংলাদেশ নীরব। বাংলাদেশ সরকারের এমন ভূমিকায় তাজ্জব লেগেছে।

শনিবার (১১ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে ‘প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।

ভারতের বিজেপি নেতার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

দুদু বলেন, এই সরকার মানুষকে খাওয়াতে পারেনা। চালের দাম, তেলের দাম এমন কোনো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নাই যার দাম হু-হু করে বাড়ছে না। এটা কল্পনা করা মুশকিল। সরকার দম্ভ করে বলছে এই বাজেট তারা ব্যবসায়ীদের জন্য দিয়েছে। ব্যবসা বান্ধব বাজেট।

তিনি বলেন, তাহলে আমরা কারা? এদেশের সাধারণ জনগণ, যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল তারা কারা? এই সরকার দেশের জনগণকে নিরাপত্তা দিতে পারে না। গুম, খুন-ধর্ষণ হচ্ছে এর বিচার মানুষ পাচ্ছে না। সীতাকুণ্ডে কেমিক্যাল বিস্ফোরণে শত শত মানুষ নিহত হয়েছে সরকার এখন পর্যন্ত যে মামলা দিয়ে সেই মামলায় মালিকপক্ষের কারো নামে নাই। দেশে চাকরি সংকট, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা কল্পনা করাও যায় না।

দুদু বলেন, নবী করিম (সাঃ) কে নিয়ে যে কটুক্তি করেছে। দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসাবে আপনাদের প্রতিবাদ জানাতে হবে। আর প্রতিবাদ জানাতে না পারেন তাহলে গণভবন থেকে পদত্যাগ করে ভালোই ভালোই বাড়ি ফিরে যান। আমরা সম্প্রদায়িক না। ৯০ ভাগ মুসলমানের দেশ হলেও সকল ধর্মের লোকদের নিয়েই আমরা চলি। অন্য ধর্মের লোকেরা এর প্রতিবাদ জানালো সরকার একটি টু শব্দও করে নাই। এইজন্যে প্রতিবাদ করুন না হয় সরে যান। বাংলাদেশ সরকারের এমন ভূমিকায় তাজ্জব লেগেছে।

তিনি বলেন, আমরা জানতাম ভারতের মানুষ লেখাপড়া জানে, আমরা জানতাম আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের আশ্রয় দিয়েছিল কিন্তু এদের মধ্যে যে কিছু কুলাঙ্গার আছে এটা জানতাম না। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সহধর্মিনী কে নিয়ে যে কটুক্তি করেছে তার নিন্দা ও ঘৃনা জানাই।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বিএনপি’র পক্ষ থেকে এই বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে। বিজেপির সেই নেতাকে বহিষ্কার করার পরে বিএনপি’র পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সেই কুলাঙ্গারদের বহিষ্কার হয়েছে কিন্তু তাদের জেলে থাকার কথা। ওদের বিচার করা উচিত, আমরা বিচার দাবি করছি।

নেতাকর্মীদের তৈরি হওয়ার আহ্বান জানিয়ে দুদু বলেন, তৈরি থাকতে হবে। নেত্রী বেগম খালেদা জিয়া গতকাল রাতে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না এই সরকার। বিএনপি’র নেতাকর্মীদের টাকা দিয়ে তিনি চিকিৎসা নেবেন সেও সুযোগও দিচ্ছেন না। তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সেইজন্যে তৈরি থাকতে হবে। এই জালিম সরকারকে পতন করতে না পারলে মুক্তিযোদ্ধাদের প্রতি শহীদ জিয়াউর রহমানের প্রতি এই দেশের প্রতি শ্রদ্ধা জানানো হবে না।

সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com