• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিদ্ধিরগঞ্জে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ: রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ১১:২০
আপডেট: রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ১১:২০

Rab 11 pic

সিদ্ধিরগঞ্জে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : র‌্যাব-১১ রবিবার (১০ এপ্রিল) ভোরে জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী ৩টি পৃথক অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও বিপুল ফেনসিডিল উদ্ধার করেছে। নারীসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র‌্যাব-১১ জানান, উক্ত ৩টি অভিযানে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে ১৫ কেজি গাঁজাসহ হাসান মিয়া (২৭) ও জহির ইসলাম (৩৫) ২ মাদক ব্যবসায়ী, অপর অভিযানে ঢাকাগামী ১টি মাইক্রোবাস তল্লাশী করে ১৫ কেজি গাঁজাসহ মোছাঃ জরিনা (৩৫) মোছাঃ শরিফা (২৮) সোহাগ রানা (২৬) ও ছাব্বির হোসেন (২১) নামক ৪ মাদক ব্যবসায়ী এবং ১১০ বোতল ফেনসিডিলসহ ফারুক হোসেন (২৮) নামক ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস, বিভিন্ন মডেলের ৭টি মোবাইল ফোন ও মাদক ক্রয় বিক্রয়ের নগদ ৯ হাজার ৩’শ ১৫ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি সম্রাট তালুকদার জানান, গ্রেফতারকৃত আসামী হাসান মিয়া কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন চৌয়াড়া ধনপাড়া এলাকার ফুল মিয়ার ছেলে, আসামী জহির ইসলাম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন হাজারিপাড়া এলাকার মোঃ মোবারক হোসেন এর ছেলে। এছাড়া গ্রেফতারকৃত আসামী মোছাঃ জরিনা কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আড়াইউড়া এলাকার মোঃ জুয়েল এর স্ত্রী, আসামী মোছাঃ শরিফা একই এলাকার মোঃ জয়নাল এর স্ত্রী, মোঃ সোহাগ রানা কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন ডৌম্পকনগর এলাকার কবির হোসেন এর ছেলে ও ছাব্বির হোসেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন মধ্যম বিজিপুর এলাকার মোঃ আঃ মজিদ এর ছেলে, অপর অভিযানে গ্রেফতারকৃত আসামী মোঃ ফারুক হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ফকিরহাট এলাকার মৃত বেলায়েত হোসেন এর ছেলে। গ্রেফতারকৃত আসামীরা মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বিভিন্ন অভিনব কৌশলে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com