• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সেই তুর্কি নাগরিক মাঙ্কিপক্সে আক্রান্ত নন

প্রকাশ: শুক্রবার, ১০ জুন, ২০২২ ১০:৩০
আপডেট: শুক্রবার, ১০ জুন, ২০২২ ১০:৩০

jonotarawaz 64

সেই তুর্কি নাগরিক মাঙ্কিপক্সে আক্রান্ত নন

রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে মাঙ্কিপক্স সন্দেহে ভর্তি হওয়া ‌সেই তুর্কি নাগরিক মাঙ্কিপক্সে আক্রান্ত নন। তার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

শুক্রবার সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান গণমাধ্যমকে
এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তুর্কি নাগরিকের অন্যান্য পরীক্ষা ও পর্যবেক্ষণেও মাঙ্কিপক্সের কোনো লক্ষণ পাননি চিকিৎসকেরা। ফলে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছেন সংশ্লিষ্টরা।

মিজানুর রহমান বলেন, সন্দেহজনক রোগী হিসেবে তুরস্কের ওই নাগরিককে গত ৭ থেকে ৯ জুন পর্যন্ত আইসোলেশনে রাখা হয়েছিল। আমাদের চিকিৎসকের পাশাপাশি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন চর্মরোগ বিশেষজ্ঞ এবং ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের দুজন চিকিৎসক ওনাকে পর্যবেক্ষণ করেন। ওই ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, তুরস্কের ওই নাগরিকের যেসব উপসর্গ রয়েছে, সেগুলো পুরোনো চর্মরোগের। এছাড়া আইইডিসিআরের (রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান) পরীক্ষায়ও তার ফলাফল নেগেটিভ এসেছে। তাই বৃহস্পতিবারই ওই ব্যক্তিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ৭ জুন দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন ওই তুর্কি নাগরিক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com