• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাসিনাকে তাড়িয়েছি, তারেক রহমানকেও কাফফারা দিতে হবে: পাটওয়ারী

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৪:৩০
আপডেট: শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৪:৩০

96002

হাসিনাকে তাড়িয়েছি, তারেক রহমানকেও কাফফারা দিতে হবে: পাটওয়ারী

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। তার দাবি, হামলায় বহরের একটি গাড়ির কাচ ভেঙে গেছে, তিনি নিজেও হাতে আঘাত পেয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাতে জৈন্তাপুর থেকে সিলেট সার্কিট হাউসে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসিরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘স্টেজ থেকে নেমে গাড়ি কয়েক মিনিট যাওয়ার পর বিকট শব্দ হয়। আমাদের গাড়ির কাচ ভেঙে যায়, একটি বড় ইট এসে পড়ে। আমার হাতে আঘাতের দাগ আছে। মাথায় লাগলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।’

হামলার জন্য বিএনপির কয়েকজন নেতাকে দায়ী করে পাটওয়ারী বলেন, ‘আজকে ইশরাক উস্কানি দিয়েছেন, রাশেদ খান উস্কানি দিয়েছেন। আমি জীবন নিয়ে শঙ্কাবোধ করছি, আমি নিরাপদ নই। তারেক রহমান আজ রাজনৈতিকভাবে একটি বড় ভুল করেছেন।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আমাকে রিমান্ডে নিয়েছিল। তাকে দেশ থেকে তাড়িয়েছি। তারেক রহমান, আপনিও বড় ভুল করেছেন। এজন্য আপনাকে কাফফারা দিতে হবে—এমন কাফফারা, যা আপনি কল্পনাও করেননি। আপনি আমার ব্যক্তিগত রক্ত ঝরিয়েছেন। আমি এটাকে ব্যক্তিগতভাবে নিয়েছি।’

নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘যার আসনে গিয়েছিলাম, তাকে বলেছিলাম, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে বলেছিলাম নিরাপত্তার শঙ্কার কথা, তিনি বলেছেন যে নিরাপত্তা দেওয়া যাবে না।”

এদিকে, এ ধরনের কোনও হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছে পুলিশ। এ প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, ‘আমার পেছনে এএসপির গাড়ি ছিল, সামনে পুলিশের গাড়ি ছিল। এখনও গাড়ির কাচ ভাঙা, ইট এবং আঘাতের চিহ্ন রয়েছে। আমরা আশা করি পুলিশ তাদের অবস্থান পুনর্বিবেচনা করবে।’

উল্লেখ্য, শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ ও সমাবেশ করে এনসিপি। এসব কর্মসূচিতে নাসিরুদ্দীন পাটওয়ারীর পাশাপাশি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও কেন্দ্রীয় নেতারাও অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com