• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১১নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ২৮ মার্চ, ২০২২ ১:১৭
আপডেট: সোমবার, ২৮ মার্চ, ২০২২ ১:১৭

987 12

১১নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি

সিলেট মহানগর বিএনপির ১১ নং ওয়ার্ড শাখার আহবায়ক কমিটি গঠনের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৭শে মার্চ রাত ৮টার সময় ভাতালিয়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ডের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ও সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী’র পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খসরু।

এ সময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা আলাউদ্দিন বাাদশা, ওয়ার্ড বিএনপি নেতা মন্তাজ আহমদ, আরিফুর রহমান, আশরাফ উদ্দিন, নাজমুল হোসেন রিপন, কবির আহমদ, শেখ জয়নাল আবেদীন, অর্জুন ঘোষ, মির্জা সম্রাট, ফিরোজ আহমদ, মালেক আহমদ, আবু সাঈদ তায়েফ, সোহেল আহমদ, মলয় লাল ধর, জাবেদ আহমদ, রেজাউল উসলাম, কৃষ্ণ ঘোষ, আবুল হোসেন, জয়নাল আবেদীন রাহেল, আলেক আহমদ, উজ্জল প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্য আব্দুল কাইয়ুম জালালি পংকি বলেন, সবার মতামতের ভিত্তিতে ১১নং ওয়ার্ডের একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হবে এবং তারা দ্রুত সময়ের ভেতরে ত্যাগি, দক্ষ সংগঠকদের নিয়ে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন।

মতবিনিময় সভা শেষে সবার মতামতের ভিত্তিতে খসরুজ্জামান খসরু কে ১১ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক হিসেবে ঘোষণা করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com