• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১৮’র নির্বাচন ছিল প্রহসনমূলক, নূরুল হুদার দায় স্বীকার

প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৮:৪৪
আপডেট: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৮:৪৪

9666696569

১৮’র নির্বাচন ছিল প্রহসনমূলক, নূরুল হুদার দায় স্বীকার

ফাইল ছবি
জনতার আওয়াজ ডেস্ক
প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহ মামলায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

মঙ্গলবার (১ জুলাই) বিকালে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে এ স্বীকারোক্তি দেন।

জবানবন্দিতে আদালতে কে এম নুরুল হুদা জানিয়েছেন, ২০১৮ সালে তার অধীনে আয়োজিত জাতীয় নির্বাচন ছিল প্রহসনমূলক। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২২ জুন উত্তরার নিজ বাসভবনে একদল জনতার হামলার শিকার হন কে এম নুরুল হুদা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরদিন আদালত তাকে ৪ দিনের রিমান্ডে পাঠান। এই মামলায় গত সোমবার কে এম নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।

প্রহসনের নির্বাচন করার অভিযোগে গত রবিবারই ২৪ জনের নাম উল্লেখ করে রাজধানীর শেরেবাংলানগর থানায় মামলা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মামলায় ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কে এম নুরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com