• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৬১ মার্কিন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছে ইরান

প্রকাশ: রবিবার, ১৭ জুলাই, ২০২২ ১১:১৫
আপডেট: রবিবার, ১৭ জুলাই, ২০২২ ১১:১৫

963658745

৬১ মার্কিন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরানী সন্ত্রাসবাদী সংগঠন মুজাহিদিনে খাল্ককে সমর্থন ও মদদ দেওয়ার অভিযোগে আমেরিকার ৬১ জন বর্তমান এবং সাবেক সরকারের কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছে দেশটির সরকার।

ইরানের এই তালিকায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা কেভিন মেকার্থি, সেনেটর টেড ক্রুজ এবং কোরি বুকার। এছাড়া, এই তালিকায় রয়েছে আমেরিকার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লিংকন ব্লুমফিল্ড।

দেশের ভিতরে মুজাহিদিনে খাল্ক গোষ্ঠীকে ইরান সন্ত্রাসবাদী সংগঠন বলে বিবেচনা করে এবং এই গোষ্ঠী প্রকাশ্যে ইরানের ইসলামি বিপ্লবী সরকার উৎখাতের আহ্বান জানিয়ে আসছে। ইসলামিক বিপ্লবের পর এই গোষ্ঠী আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের সমর্থন নিয়ে অন্তত ১৭ হাজার নিরীহ ইরানি নাগরিককে হত্যা করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বলেছে, তালিকাভুক্ত ব্যক্তিরা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সন্ত্রাসবাদী সংগঠন এমকেও’র প্রতি সমর্থন ও মদদ দিয়েছেন।

সংগঠনটি ইরানের ভেতরে এবং বিভিন্ন জায়গায় ইরানি নাগরিকদের হত্যার ব্যাপারে স্বীকারোক্তি জানিয়েছে। এছাড়া, এই গোষ্ঠী ইরাক-ইরান যুদ্ধের সময় ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামকে সহযোগিতা করেছে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সূত্র: পার্স্টুডে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com