• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

খুলনায় অনুমোদন বিহীন এবং নকশা বহির্ভূত ইমারতের নির্মাণে অভিযান কেডিএ’র

প্রকাশ: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ৯:২৫
আপডেট: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ৯:২৫

 

ফকির শহিদুল ইসলাম,খুলনা
খুলনা মহানগরীতে গড়ে উঠা অনুমোদন বিহীন এবং অনুমোদিত নকশার ব্যত্যয়কৃত ইমারতের নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। মঙ্গলবার বানিয়াখামার ও টুটপাড়া মৌজায় ৪টি ভবনের ব্যত্যয়কৃত অংশ অপসারণের নিমিত্তে অভিযান পরিচালনা করেন কেডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ। এছাড়াও অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান এবং ইমারত পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম এএফডব্লিউসি পিএসসি বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় এবং ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ অনুযায়ী অননুমোদিত এবং ব্যত্যয়কৃত নকশায় নির্মিত ইমারতের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম