• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আড়াইহাজারে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫ ৮:০৮
আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫ ৮:০৮

96555549

আড়াইহাজারে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ছবি : প্রতিনিধি
এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায়, ৯ আর্টিলারি ব্রিগেড এর তত্ত¡াবধানে ৫ শতাধিকেরও বেশি অসহায় ও দুঃস্থ মানুষদেরকে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এর পাশাপাশি এই সকল দুঃস্থ রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ ও চশমাও বিতরণ করা হয়। বুধবার (২৫ জুন) সকাল ৮ট থেকে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এই চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত বিশেষ এই মেডিকেল ক্যাম্পেইনে বাংলাদেশ সেনাবাহিনীর চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মেজর কানিজ ফাতেমা এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন নিশাত ও ক্যাপ্টেন মুবিন, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
উক্ত চিকিৎসা সেবার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ হোসেন, পিএসসিসহ সেনাবাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা এই মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন।
এই মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রাপ্ত রোগী এবং এলাকার মানুষজন বাংলাদেশ সেনাবাহিনীর মানব কল্যাণমূলক এই কার্যক্রমের ভ‚য়সী প্রশংসা করেন।
ভবিষ্যতেও প্রত্যন্ত অঞ্চলে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ এই মেডিকেল ক্যাম্পেইন চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জানানো হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com