• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৭:৪০
আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৭:৪০

9653209

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম-সংক্রান্ত রোগে ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে দুজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি চারজনের মৃত্যু হয়েছে রোগটির উপসর্গ নিয়ে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৫৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৬৩ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৭২৬ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৯৭৯ জন।

এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৮৩১ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৬ হাজার ৩৬৮ জন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com