• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইভরি কোস্টের জন্য ৫০টি জাহাজ বানাবে ইরান

প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ৭:৪০
আপডেট: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ৭:৪০

Capture 142

আইভরি কোস্টের জন্য ৫০টি জাহাজ বানাবে ইরান

৫০টি যাত্রীবাহী জাহাজ নির্মাণের জন্য আইভরি কোস্টের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ইরান। পশ্চিম আফ্রিকার কোনো দেশের সাথে এটি তার সর্বশেষ চুক্তি।
ইরানের শিপবিল্ডিং অ্যান্ড অফশোর ইন্ডাস্ট্রিজ কমপ্লেক্স (আইএসওআইসিও) সোমবার আইভরি কোস্টের জন্য ৫০টি যাত্রীবাহী জাহাজ নির্মাণের এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
তেহরানে ইরান ও পশ্চিম আফ্রিকান দেশগুলোর মধ্যে অনুষ্ঠিত বৈজ্ঞানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনে এ চুক্তি স্বাক্ষর হয়।
এ চুক্তি স্বাক্ষরের সময় ইরানের অর্থনৈতিক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহসেন রেজাইসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় জাহাজ নির্মাণ কমপ্লেক্স হিসেবে পরিচিত আইএসওআইসি‘র পরিচালনাকারী ইরান মধ্যপ্রাচ্যের বাইরে তার প্রভাব প্রসারিত করার জন্য আফ্রিকার দিকে নজর রেখেছে।
আইভরি কোস্টের জন্য ৫০টি যাত্রীবাহী জাহাজ নির্মাণের স্মারকলিপিতে স্বাক্ষর এই লক্ষেরই একটি অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সূত্র : মিডল ইস্ট মনিটর


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com