• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আরব বিশ্ব প্রথমবারের মতো ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত: বাইডেন

প্রকাশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ৪:২৩
আপডেট: শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ৪:২৩

987458 2

আরব বিশ্ব প্রথমবারের মতো ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবসহ পুরো আরব বিশ্ব প্রথমবারের মতো ইসরায়েলকে পূর্ণাঙ্গভাবে স্বীকৃতি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।

বাইডেন বলেন, ‘আমি এখন বিস্তারিতভাবে বলব না। কিন্তু দেখুন, আমি সৌদিদের সাথে এবং মিশর, জর্ডান ও কাতারসহ অন্যান্য আরব দেশের সাথে কাজ করছি। তারা ইসরায়েলকে পুরোপুরি স্বীকৃতি দিতে প্রস্তুত।’

বাইডেনের এই তহবিল সংগ্রহ ক্যাম্পেইনে ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত সাবেক দুই প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটন উপস্থিত ছিলেন। এ ক্যাম্পেইন থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত বন্ধে দু-রাষ্ট্র সমাধানের কথাও বলেছেন বাইডেন।

তিনি আরও বলেন, ‘তবে গাজায় যুদ্ধ পরবর্তী একটি পরিকল্পনা থাকতে হবে এবং একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য একটি যাত্রা থাকতে হবে। এটি আজ হয়তো হবে না, তবে একটি অগ্রগতি হতে হবে এবং আমি মনে করি আমরা এটি করতে পারি।’

বাইডেন এমন এক সময়ে এই কথা বললেন, যখন ইসরায়েল নির্বিচারে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় সাড়ে ৩২ হাজারের বেশি মানুষ নিহত ও ৭৬ হাজার মানুষ আহত হয়েছেন।

সৌদি সরকার স্পষ্ট করে জানিয়েছে যে, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে এবং ১৯৬৭ সালের সীমান্ত অনুসারে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।

আরব রাষ্ট্রগুলো ২০০২ সালে অধিকৃত পশ্চিম তীর এবং গাজা নিয়ে একটি ফিলিস্তিন রাষ্ট্রের বিনিময়ে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিয়েছিল। ওই ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেম নির্ধারণ করা হয়েছিল। ইসরায়েল তখন প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।

সূত্র: সিএনএন


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com