• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১০:৫০
আপডেট: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১০:৫০

96326985

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

সংগৃহীত ছবি

উত্তর আরব সাগর থেকে পণ্যবাহী একটি জাহাজের ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। যার মধ্যে বাংলাদেশিও আছেন। শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ‘গোল্ড অটাম’ নামের একটি পণ্যবাহী জাহাজ থেকে জরুরি সহায়তার আবেদন পাওয়ার পর তাদের নৌবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পরবর্তীতে জাহাজটি থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করে নিরাপদে করাচিতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে জাহাজটি কেন সহায়তা চেয়েছিল বা ঠিক কী কারণে ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পাকিস্তানের সেনাবাহিনী।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, সাহায্যপ্রার্থী জাহাজটি ‘গোল্ড অটাম’ হিসেবে শনাক্ত করা হয়েছে। সেখান থেকে উদ্ধার হওয়া ১৮ জন নাবিকের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার নাগরিকরা রয়েছেন। তাদের নিরাপদে উদ্ধার করে করাচিতে নিয়ে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র: রয়টার্স


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com