• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইউটিউবের অফিসিয়াল পেজে প্রথম বাংলাদেশি রাফসান

প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ ৭:০৪
আপডেট: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ ৭:০৪

jonota 1

ইউটিউবের অফিসিয়াল পেজে প্রথম বাংলাদেশি রাফসান

জনপ্রিয় ইউটিউবার ইফতেখার রাফসান ফুড ভ্লগিং দিয়ে যাত্রা শুরু করলেও ট্রাভেল ভ্লগিং, মডেলিংয়েও এখন তিনি বেশ পরিচিত। ইতিমধ্যে ‘রাফসান দ্য ছোটভাই’ নামেই তাকে চেনে সবাই। সম্প্রতি রাফসানের ইউটিউবের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করা হয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, দ্য ছোটভাই বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে দেশকে প্রতিনিধিত্ব করছেন।

এছাড়া মঙ্গলবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে ওই পোস্টটিই নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন রাফসান। সেখাপোস্টে তিনি আরও বলেন, যখন আমি ভিডিও বানানো শুরু করি, তখন থেকেই আমি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম এবং এই পর্যায়ের স্বীকৃতি পেতে চেয়েছি! ছবির ক্যাপশনটিই আমার লক্ষ্য।নে তিনি দাবি করেছেন, প্রথম বাংলাদেশি হিসেবে ইউটিউবের ফিডে স্থান পেয়েছেন।

রাফসান দ্য ছোটভাই ফেসবুক পোস্টে বলেন, আমি কী স্বপ্ন দেখছি? ইউটিউব তাদের অফিসিয়াল ইনস্টাগ্রামে আমাকে নিয়ে পোস্ট করেছে! ইউটিউবের অফিসিয়াল ফিডে প্রথম বাংলাদেশি! আলহামদুলিল্লাহ।

এসময় রাফসান আরও লেখেন, একজন ছোট মানুষের স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com