• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঐক্যের ডাক দিলেন বাইডেন

প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ২:০২
আপডেট: সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ২:০২

9666985 4

ঐক্যের ডাক দিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির ঘটনায় নিন্দা জানিয়ে ঐক্যের ডাক দিয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মনে রাখবেন, আমরা একে ওপরের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি কিন্তু আমরা একে অপরের শত্রু না। আমরা প্রতিবেশী, বন্ধু, সহকর্মী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা সবাই আমেরিকান।

রবিবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় ওয়াশিংটনের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে বাইডেন বলেন, আমেরিকায় রাজনৈতিক সহিংসতার পথ নেয়া কখনই উচিত হবে না।

টেলিভিশনে প্রাইম টাইম ভাষণে বাইডেন বলেন, রাজনীতিতে আবেগ অনেক প্রবল হতে পারে, কিন্তু আমাদের কখনোই সহিংসতার গহ্বরে পড়া উচিত হবে না।

এদিকে হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরেই রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে রবিবার উইসকনসিনের শহর মিলওয়াকিতে মিলওয়াকিতে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে এই সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে তাকে মনোনীত করা হবে।

এরইমধ্যে সম্মেলনস্থলজুড়ে ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছে। অতিরিক্ত কয়েকহাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পেনসিলভানিয়ার মতো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না বলেই আশাবাদী তারা।

অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্টের ওপর গুলি চালানো তরুণের নাম পরিচয় ও ছবি প্রকাশ করা হয়েছে। প্রতিনিয়িত নতুন তথ্য প্রকাশ করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। হামলাকারী থমাস ম্যাথিউয়ের গাড়িতে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com