• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কলকাতার গরুর মাংসের দোকানে বিজেপির হামলা

প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬ ৯:৩২
আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬ ৯:৩২

963333026

কলকাতার গরুর মাংসের দোকানে বিজেপির হামলা

আন্তর্জাতিক ডেস্ক

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে জেতার পর ব্যাপক সহিংসতা শুরু করেছে কট্টর হিন্দুত্ববাদী ও উগ্রবাদী দল বিজেপির কর্মী ও সমর্থকরা। তারা তৃণমূল কংগ্রেসের সমর্থকদের ওপর নৃশংস হামলা এবং অফিসে ভাঙচুর করছেন। এরমধ্যে কলকাতার নিউমার্কেটের গরুর মাংসের দোকানে হামলা হয়েছে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৫ মে) রাতে কলকাতা শহরের নিউমার্কেট এলাকার ঐতিহাসিক হগ মার্কেটে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, সেখানে বুলডোজার নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়। একই সময়ে আশপাশে থাকা গরুর মাংসের দোকানেও হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ব্যস্ত এই মার্কেটে হঠাৎ এমন ভাঙচুর ও হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় অনেকেই দ্রুত নিজেদের দোকান বন্ধ করে দেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ভবিষ্যতে যাতে আর কোনো সহিংসতা না ঘটে, সে জন্য ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রী বলেন, কলকাতার ঐতিহাসিক নিউমার্কেটে এ ধরনের হামলা নিন্দনীয়। তিনি উল্লেখ করেন, বাঙালিরা পরিবর্তনের আনন্দ উদযাপন করছে, এমন সময়ে এ ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য।

অন্যদিকে তৃণমূলের আরেক নেতা ডেরেক ও’ব্রায়েন দাবি করেন, পুলিশের উপস্থিতিতেই মাংসের দোকানে হামলার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মধ্য কলকাতার নিউমার্কেট এলাকায় পুলিশের অনুমতি নিয়েই বিজয় মিছিলের অংশ হিসেবে একটি বুলডোজার আনা হয় এবং তা দিয়ে দোকান ভাঙচুর করা হয়। তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে থাকলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।

এদিকে কলকাতা থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে নানুর এলাকায় তৃণমূল কর্মী আবির শেখ (৪৫) নামে এক মুসলিম যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবার এ ঘটনার জন্য বিজেপি কর্মীদের দায়ী করেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে বিজেপি জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনে দলীয় কোনো সম্পৃক্ততা নেই এবং এটি অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com