• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কলকাতার নিউ মার্কেটে বুলডোজার দিয়ে দোকানপাট ভাঙচুর

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১২:২৬
আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১২:২৬

960000085 1

কলকাতার নিউ মার্কেটে বুলডোজার দিয়ে দোকানপাট ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরদিনই কলকাতার নিউমার্কেট এলাকায় বুলডোজার দিয়ে দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় বুলডোজার নিয়ে বিজয় মিছিল করে দলের উগ্র কর্মীরা প্রাচীন ও ঐতিহ্যবাহী এ মার্কেটে হামলা চালায়। ।

ঘটনাটি ঘিরে শহরে ব্যাপক উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ছোটাছুটি শুরু করেন।

জানা গেছে, নিউমার্কেট এলাকার বেশিরভাগ ব্যবসায়ী সংখ্যালঘু মুসলিম হওয়ায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।

ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ঘোষণাও দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত সমাজকর্মীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে বুলডোজার দিয়ে দোকান ভাঙা শুরু হয়। তারা জানান, কলকাতা পৌরসভার বিপরীত পাশে একটি কাপড়ের দোকানে বুলডোজার চালানো হয় এবং মুহূর্তের মধ্যেই দোকানটি ধ্বংস হয়ে যায়।

এদিকে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, ওই এলাকায় তাদের একটি দলীয় কার্যালয় এবং আশপাশের দোকানও ভেঙে দেওয়া হয়েছে। তবে ঠিক কতগুলো স্থাপনা ভাঙা হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত গণমাধ্যমে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com