• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনবহুল রেঁস্তোরায় ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, অভিযোগ ইউক্রেনের

প্রকাশ: বুধবার, ২৮ জুন, ২০২৩ ৯:৫৬
আপডেট: বুধবার, ২৮ জুন, ২০২৩ ৯:৫৬

Capture 141

জনবহুল রেঁস্তোরায় ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, অভিযোগ ইউক্রেনের

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোর্সকের একটি জনবহুল রেঁস্তোরায় রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির সরকার। এই হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

স্থানীয় সময় মঙ্গলবার এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার পরপরই রেঁস্তোরার ভবনটি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।রুশ বাহিনী যে শহরে হামলা চালিয়েছে, সেটি ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এটি রাশিয়ার দখলকৃত অঞ্চলের পাশেই অবস্থিত।

গণমাধ্যমকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘটনাস্থলে তিনি  মানুষকে ‘মৃত অবস্থায়’ পড়ে থাকতে দেখেছেন। এছাড়া আহতরা বাঁচার জন্য চিৎকার করছিলেন, কাঁদছিলেন।

নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, যেখানে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে সেখানকার ভনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে কয়েকটি ধসে পড়ে। 


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com