• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকার আহ্বান ওমানের

প্রকাশ: রবিবার, ১ মার্চ, ২০২৬ ১:৩৩
আপডেট: রবিবার, ১ মার্চ, ২০২৬ ১:৩৩

9658920

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকার আহ্বান ওমানের

আন্তর্জাতিক ডেস্ক

সংগৃহীত ছবি

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওমান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, এ হামলা আঞ্চলিক পরিস্থিতিকে এমন এক বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে, যার পরিণতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে আলজাজিরা।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে ওমান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক আইন সমর্থনে বিশ্ব সম্প্রদায়ের স্পষ্ট ও কার্যকর অবস্থান নেওয়া এখন জরুরি। চলমান উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

ওমান আরও বলেছে, আন্তর্জাতিক আইনের আলোকে প্রত্যেক রাষ্ট্রের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রেও সংযম ও দায়িত্বশীলতা অপরিহার্য। সব পক্ষকে উত্তেজনা না বাড়িয়ে সংযত আচরণ এবং কূটনৈতিক পথ অনুসরণের আহ্বান জানিয়েছে দেশটি।

উল্লেখ্য, সাম্প্রতিক এই হামলার আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল ওমান। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় দেশটি দীর্ঘদিন ধরেই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com