• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তুরস্কের নির্বাচনে সিএইচপি’র জয়

প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ১:৪৪
আপডেট: সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ১:৪৪

960001

তুরস্কের নির্বাচনে সিএইচপি’র জয়

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের স্থানীয় সরকার নির্বাচনে জয় পেয়েছে দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। রাজধানীর ইস্তাম্বুল ও আঙ্কারার প্রধান শহরগুলোতে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

গতকাল রবিবার (৩১ মার্চ) ইস্তাম্বুলে ৯৫ শতাংশ ব্যালট গণনা করা হয়েছে।

বিরোধী দলটির এ জয় ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির জন্য (একে পার্টি) একটি বড় ধরনের ধাক্কা। কারণ গত ২০ বছরে একে পার্টির এমন বড় পরাজয় দেখা যায়নি।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলুর বলছে, তুরস্কের ৮১টি প্রদেশের মধ্যে ৩৬টিতে এগিয়ে সিএইচপি। এসব প্রদেশের অনেক জায়গায় একে পার্টির অবস্থান অনেক শক্তিশালী ছিল।

পরাজয়ের কথা স্বীকার করেছেন এরদোয়ান। প্রেসিডেন্ট প্রাসাদের বারান্দায় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, এ কে পার্টি তার প্রভাবশালী অবস্থান হারিয়েছে। এই হারের পেছনের কারণ খোঁজা হবে। কোনো ভুল-ক্রুটি থাকলে তা শুধরে নেওয়া হবে। ।

প্রধান বিরোধী দল সিএইচপি মেয়র একরেম ইমামোগলু জানিয়েছেন, তিনি একে পার্টির পার্টির চাইতে ১০ লাখ বেশি ভোট পেয়েছেন। এছাড়া তুরস্কের তৃতীয় বৃহৎ শহর ইজমিরেও এগিয়ে রয়েছে সিএইচপি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com