• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পরিচ্ছন্নতার সূচকে শতভাগ স্কোর, বিশ্বকে পথ দেখাচ্ছে দুবাই

প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬ ১০:২৭
আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬ ১০:২৭

966659852 5

পরিচ্ছন্নতার সূচকে শতভাগ স্কোর, বিশ্বকে পথ দেখাচ্ছে দুবাই

এম এনাম হোসেন, ইউএই প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
জাপানের মোরি মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রকাশিত গ্লোবাল পাওয়ার সিটি ইনডেক্স-২০২৬ অনুযায়ী, আবারও বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের মর্যাদা পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। টানা ৬ষ্ঠ বারের মতো এই স্বীকৃতি ধরে রেখেছে শহরটি। পরিচ্ছন্নতা সূচকে দুবাই পেয়েছে শতভাগ সন্তুষ্টির স্কোর, যা বিশ্বব্যাপী নজির বিহীন অর্জন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দুবাই মিউনিসিপ্যালিটির তথ্য অনুযায়ী, এই সাফল্যের পেছনে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিকদের সমন্বিত প্রচেষ্টা কাজ করেছে। শহর জুড়ে দিন-রাত পরিচ্ছন্নতা কার্যক্রম চলে। এজন্য শত শত বিশেষায়িত যানবাহন ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বর্জ্য সংগ্রহের জন্য হাজার হাজার ইউনিট স্থাপন করা হয়েছে।

মিউনিসিপ্যালিটির কয়েক হাজার কর্মী নিয়মিত সড়ক, আবাসিক এলাকা, বাজার, সৈকত ও শিল্পাঞ্চল পরিষ্কার রাখছেন। ফলে দুবাই সবসময় বাসযোগ্য ও পরিচ্ছন্ন পরিবেশ ধরে রাখতে পারছে।

শুধু পরিচ্ছন্নতাই নয়, পরিবেশ সংরক্ষণেও জোর দিয়েছে কর্তৃপক্ষ। বর্জ্য কমানো, পুনর্ব্যবহার বাড়ানো এবং ল্যান্ডফিলে বর্জ্য কমানোর লক্ষ্যে স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই নগর পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে।

দুবাই মিউনিসিপ্যালিটির কর্মকর্তারা বলছেন, সুদূরপ্রসারী পরিকল্পনা, উন্নত ব্যবস্থাপনা ও নাগরিক সচেতনতার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। টানা ছয়বারের এই স্বীকৃতি আধুনিক ও টেকসই নগর ব্যবস্থাপনার ক্ষেত্রে দুবাইকে বিশ্বের রোল মডেলে পরিণত করেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com