• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকর বেড়েছে ৩০ শতাংশ: প্রতিবেদন

প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪ ১:০৪
আপডেট: বুধবার, ২৯ মে, ২০২৪ ১:০৪

9854

বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকর বেড়েছে ৩০ শতাংশ: প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বব্যাপী গেল বছর মৃত্যুদণ্ড কার্যকর বেড়েছে ৩০ শতাংশ। ২০২৩ সালে রেকর্ডকৃত মৃত্যুদণ্ডের সংখ্যা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অ্যামনেস্টির বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ১৬টি দেশে মোট এক হাজার ১৫৩ জনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য রেকর্ড করা হয়েছে। আগের বছরের (২০২২ সাল) তুলনায় এই সংখ্যা ৩০ শতাংশ বেশি।

বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩ সালে ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা অনেক বেড়েছে। গত বছর বিশ্বজুড়ে যত মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে, তার মধ্যে ৭৪ শতাংশই ইরানে। আর ১৫ শতাংশ ঘটেছে সৌদি আরবে। অ্যামনেস্টি বলছে, ২০২৩ সালে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ৮৫৩টি। এছাড়া ২০২২ সালে ইরানে ৫৭৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আর আগের বছর (২০২১) এ সংখ্যা ছিল ৩১৪ জন।

অ্যামনেস্টির রেকর্ড অনুযায়ী, ২০১৫ সালে বিশ্বে সবচেয়ে বেশি এক হাজার ৬৩৪টি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটে। এরপর ২০২৩ সালেই বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটল।

অ্যামনেস্টির প্রতিবেদনে চীন, উত্তর কোরিয়া ও ভিয়েতনামে মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য অন্তর্ভুক্ত করা যায়নি। বিশেষ করে চীনে প্রতিবছর অনেক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে ধারণা করা হয়। এছাড়া গত বছর জাপান, বেলারুশ, মিয়ানমার ও দক্ষিণ সুদানে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য বিশেষভাবে উল্লেখ করেছে অ্যামনেস্টি। এতে বলা হয়, পশ্চিমা উন্নত দেশগুলোর মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান চালু আছে। ২০২৩ সালে দেশটিতে ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আগের বছর এ সংখ্যা ছিল ১৮।


সর্বশেষ সংবাদ

ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প
রাজধানীর পল্টন থানায় করা বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলা ও পল্টনের বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগে বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য হাজী সেলিমপুত্র সোলায়মান সেলিম ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত কর্মকর্তার পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এ সময় দুই আসামিকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে তোলা হয়। পরে তাদের পক্ষে আইনজীবী শ্রী প্রাণ নাথ জামিন আবেদন করলে রাষ্ট্র পক্ষের আইনজীবীরা তার বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অনুসারীরা হামলা চালায়। অভিযানের সময় সেখানে গুলি, ককটেল বিস্ফোরণ ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়। এতে মকবুল হোসেন নামের এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে পল্টন থানায় হত্যা মামলাটি করেন। তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, আসামি সোলায়মান সেলিম (৩৫) ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিন (৭৬) সপদে দায়িত্বে থেকে রাজনৈতিকভাবে বিরোধী দল দমনে অর্থ সংস্থান ও নির্দেশনাসহ ঘটনার নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করেছেন। উভয়েই বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। আদালত শুনানি শেষে পল্টন থানার এ মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
১২ ঘণ্টা আগে
 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com