• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভুয়া ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ১৫ বাংলাদেশি আটক

প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ৮:৪০
আপডেট: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ৮:৪০

9856536

ভুয়া ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ১৫ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

ভুয়া ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টার সময় ১৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। এ সময় তারা পুলিশের কাছে ভুয়া টুর্নামেন্টের কাগজও উপস্থাপন করে। মঙ্গলবার (১৮ মার্চ) বিষয়টি জানিয়েছে মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম মালয়।

মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রটেকশন এজেন্সি (একেপিএস) জানিয়েছে, ১৫ সদস্যের এ দলটি প্রতারণা করতে ক্রিকেটের জার্সি পরে বিমানবন্দরে উপস্থিত হয়। এছাড়া তারা টুর্নামেন্ট আয়োজকদের একটি কাগজও উপস্থাপন করে। যেটিতে বলা হয়েছে, পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় এসেছেন তারা। তবে বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান এই কাগজটি আসলে ভুয়া। এতে বলা আছে ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ টুর্নামেন্টটি হবে। তবে ওই সময় কোনো ম্যাচই নেই।

বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা আরও জানিয়েছেন, এই কথিত ক্রিকেটাররা একজন স্পন্সরকে তাদের গ্যারান্টর হিসেবে পাওয়ার চেস্টা করছিল। কিন্তু ওই স্পন্সর জানান, তিনি ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে কিছু জানেন না এবং তিনি কোম্পানির প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন।

পরে তদন্ত করে জানা যায়, এরা কোন ক্রিকেটার নয়। এটি একটি সিন্ডিকেটের অংশ, যারা ভুয়া কাগজপত্র দেখিয়ে অন্য কোনো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল।

এরপর তাদের মালয়েশিয়ায় আর প্রবেশ করতে দেওয়া হয়নি। এখন তাদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বর্ডার কন্ট্রোল জানিয়েছে, যে বা যারা খেলোয়াড় ভিসা নিয়ে সেটির অপব্যবহার করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com