• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুক্তরাষ্ট্রে পার্কে বন্দুক হামলা, হতাহত ১৮

প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ৩:৫২
আপডেট: রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ৩:৫২

965896 10

যুক্তরাষ্ট্রে পার্কে বন্দুক হামলা, হতাহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি পার্কে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, স্থানীয় পুলিশ জানিয়েছে- শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর লাস ক্রুসেস শহরের ইয়ং পার্কে এই গুলি চালানোর ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের বয়স ১৯ বছর এবং একজনের বয়স ১৬ বছর। অন্যদিকে আহতদের বয়স ১৬ থেকে ৩৬ বছরের মধ্যে। কর্তৃপক্ষ নিহত বা আহতদের নাম প্রকাশ করেনি।

পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তবে তদন্তকারীরা সক্রিয়ভাবে কাজ করছেন। এফবিআই এবং নিউ মেক্সিকো স্টেট পুলিশসহ অন্য আইন প্রয়োগকারী সংস্থা লাস ক্রুসেস পুলিশকে তদন্তে সহায়তা করছে বলেও জানানো হয়।

মার্কিন কর্তৃপক্ষের তথ্য অনুসারে, বন্দুক হামলার এ ঘটনাটি ২০২৫ সালের ৫৩তম গোলাগুলির ঘটনা।

সূত্র: সিএনএন, বিবিসি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com