• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাহুলের কাছে বিজেপির দিনেশের পরাজয়

প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ৫:৪১
আপডেট: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ৫:৪১

985896 9

রাহুলের কাছে বিজেপির দিনেশের পরাজয়

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরেলি আসনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে ২ লাখের বেশি ভোটের ব্যবধানে পরাজয় স্বীকার করে নিয়েছেন বিজেপির প্রার্থী দিনেশ প্রতাপ সিং।

মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। বেলা ১টা ৪২ মিনিটের হালনাগাদ তথ্য অনুযায়ী, রাহুলের কাছে দিনেশ পরাজয় স্বীকার করেন।

ভারতের নির্বাচন কমিশনের শেষ তথ্য অনুসারে, কংগ্রেসের রাহুল এই আসনে বিজেপির দিনেশের চেয়ে ২ লাখের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন। এখন পর্যন্ত রাহুলের প্রাপ্ত ভোট ৩ লাখ ৬০ হাজার ৯১৪। দিনেশের প্রাপ্ত ভোট ১ লাখ ৫৯ হাজার ৮৭০।

সামাজিকমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন দিনেশ। এতে তিনি রায়বেরেলির জনগণের কাছে ক্ষমা চান। বলেন, তার দলের সদস্যরা কংগ্রেসের এই ঘাঁটিতে (রায়বেরেলি) বিজেপির জয় নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। কিন্তু জনগণের রায় দেওয়ার বিষয়টি তার দলের সদস্যদের হাতে ছিল না।

ফেসবুক পোস্টে দিনেশ বলেন, তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে রায়বেরেলির জনগণের সেবা করেছেন। এই সেবাকালে যদি তার চিন্তা, কথা বা কাজে কোনো ভুল হয়ে থাকে কিংবা তিনি কাউকে আহত করে থাকেন, তাহলে তিনি ক্ষমা চান।

উল্লেখ্য, লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল শুরু হয়। শেষ হয় ১ জুন। গত শনিবার ভোট শেষ হওয়ার পরই শুরু হয় বুথফেরত জরিপের (এক্সিট পোল) ফলাফল প্রকাশ। প্রতিটি বুথফেরত জরিপ আভাস দেয়, এ নির্বাচনে আবার জিতছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির এনডিএ জোট। তবে এসব বুথফেরত জরিপের পূর্বাভাস নাকচ করে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট।

সূত্র: ইন্ডিয়া টুডে


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com