• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রোনালদোর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন প্রশ্নে যা বললেন জর্জিনা

প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ৭:০৪
আপডেট: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ৭:০৪

Capture 289

রোনালদোর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন প্রশ্নে যা বললেন জর্জিনা

ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের প্রেমিকা আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজ। বিয়ে না করলেও অনেক বছর ধরেই এক ছাদের নিচে বেশ সুখে-শান্তিতেই বসবাস করছিলেন তারা। তাদের দু’টি সন্তানও রয়েছে। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে যে, প্রেমিকা জর্জিনাকে নিয়ে সুখী নন রোনালদো। এক টিকটকারের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, ‘জর্জিনা রদ্রিগেজের ওপর থেকে মন উঠে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। তারা বিচ্ছেদের কথা ভাবছেন।’

ইন্টারনেটের যুগে ওই খবর ঝড়ের চেয়ে কয়েক গুন গতিতে এদেশ থেকে ওদেশে ছড়িয়েছে। রোনালদোর সন্তানের মা জর্জিনার কানে যেতেও সময় লাগেনি। বিষয়টি নিয়ে জবাবও দিয়েছেন। জর্জিনা বলেন, যারা তাদের সম্পর্ক নিয়ে ঈর্ষা করেন কেবল তারাই এমন খবর ছড়িয়েছে। মূলত ঈর্ষান্বিত কেউ একজন এই গুজব আবিষ্কার করেছে, গালগল্পবাজ কেউ এটা ছড়িয়ে দিয়েছে আর নির্বোধ লোকজন এটা বিশ্বাস করেছে।’ রোনালদোর সঙ্গে সম্পর্ক নিয়ে জর্জিনা বেশ ‘গালকাটা’ স্বভাবের। এর আগে এক ডকুমেন্টারিতে রোনালদোর সঙ্গে তার বিয়ের অনিশ্চয়তা নিয়ে কথা বলেছিলেন তিনি। এবারও গুঞ্জন নিয়ে নিজস্ব উপায়ে জবাব দিয়েছেন তিনি। উল্লেখ্য, ক্রিশ্চিয়ানো রোনালদো পাঁচ সন্তানের বাবা। এর মধ্যে দুইবার সারোগেসির মাধ্যমে তিন সন্তানের বাবা হয়েছেন তিনি। অন্য দুটি সন্তানের মা ২৯ বছর বয়সী জর্জিনা রদ্রিগেজ। সর্বশেষ জর্জিনা জমজ সন্তান জন্ম দিয়েছিলেন। কিন্তু একটি সন্তান জন্মের পরই মারা গিয়েছিল। ২০১৭ সাল থেকে তারা প্রেম করছেন এবং একসঙ্গে থাকছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com