• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাসপাতালে থাই রাজকুমারী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ৫:০২
আপডেট: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ৫:০২

jpeg 44

হাসপাতালে থাই রাজকুমারী

হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকীতিয়াভা নরেন্দিরদেব্যবতী। ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অসুস্থ হয়ে পড়ার পর রাজকুমারীকে রাজা চুলালংকর্ন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাজপ্রাসাদ থেকে এ তথ্য জানানো হয়েছে।

৪৪ বছর বয়সী বজ্রকীতিয়াভা থাই রাজা ভাজিরালংকর্নের বড় মেয়ে। রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যায় পোষা কুকুরদের প্রশিক্ষণ দেওয়ার সময় রাজকুমারী অসুস্থ হয়ে পড়েন।
রাজকন্যাকে রাজকীয় চিকিৎসকদের পরামর্শে প্রাথমিক চিকিৎসার জন্য জেলার পাকচংনানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অবস্থা স্থিতিশীল হওয়ার পর তাকে হেলিকপ্টারে করে রাজা চুলালংকর্ন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাজপ্রাসাদ কর্তৃপক্ষ রাজকুমারীর অবস্থা ‘স্থিতিশীল’ বললেও তার শারীরিক পরিস্থিতি ‘গুরুতর’ বলে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com