• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৫:১৬
আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৫:১৬

96595201 2

১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সিরিয়া সফরে গিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার এ সফরের মাধ্যমে ১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো জাতিসংঘ মহাসচিব দেশটি সফর করলেন।

শনিবার (২৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার দামেস্কে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। সফরে তিনি রাষ্ট্রপতি আহমেদ আল-শারার পাশাপাশি সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি অধিকৃত সিরীয় গোলান মালভূমি সফর করে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ইউএনডিওএফের কার্যক্রম পরিদর্শন করবেন। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, এই সফর সিরিয়ার পুনরুদ্ধার ও স্থিতিশীল ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

গুতেরেসের পূর্ণাঙ্গ সফরসূচি প্রকাশ না হলেও কয়েক দিন অবস্থানের সম্ভাবনা রয়েছে। এর আগে বাশার আল-আসাদের পতনের পর ফ্রান্সের প্রেসিডেন্টও সিরিয়া সফর করেছিলেন। সেই সফরের সময় দামেস্কে বোমা হামলার ঘটনা ঘটে, যার জন্য আইএসআইএল-সংশ্লিষ্ট একটি সেলকে দায়ী করেছে সিরিয়ার কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com