• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশি সাক্ষী আনার অনুমতির বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন

প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ২:০৪
আপডেট: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ২:০৪

2CFA6623 4D07 489A 8D42 93AC4942F879

খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশি সাক্ষী আনার অনুমতির বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন

নাইকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে তিন বিদেশি সাক্ষীকে দেশে আনার অনুমতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ আবেদন করেন।

কায়সার কামাল বলেন, বিদেশি সাক্ষীকে দেশে আসার অনুমতি এখতিয়ার বহির্ভূত। আমরা এই অনুমতির আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছি।

এর আগে গত ১৭ই সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ আদালত নাইকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে তিন বিদেশি সাক্ষীকে দেশে আসার অনুমতি দেন। তিন সাক্ষীর মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একজন এবং কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশের দুই কর্মকর্তা রয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com