• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুদকের মামলা থেকে সস্ত্রীক খালাস পেলেন সাবেক উপমন্ত্রী দুলু

প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫ ৪:২৭
আপডেট: রবিবার, ২২ জুন, ২০২৫ ৪:২৭

988888784

দুদকের মামলা থেকে সস্ত্রীক খালাস পেলেন সাবেক উপমন্ত্রী দুলু

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
১৮ বছর আগে সম্পদ বিবরণীয় দাখিলের অভিযোগ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আজ রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। আসামিপক্ষের আইনজীবী বোরহান উদ্দিন এ তথ্য জানান।

মামলার অভিযোগে বলা হয়, ৫ কোটি ১ লাখ ৩১ হাজার ৭৭৩ টাকা সম্পদের তথ্য গোপন এবং ৮ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ১০৮ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি দমন প্রতিরোধ আইন ৫(২) ধারা এবং জরুরি বিধিমালা ২০০৭ এর বিধি ১৫ ও ৫ এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

২০০৭ সালের ১৯ এপ্রিল স্ত্রীসহ দুলুর বিরুদ্ধে মামলাটি দায়ের করে সংস্থাটির সহকারী পরিচালক মাহফুজা। তদন্ত শেষে একই বছরের ১৯ জুলাই অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক নুর জাহান। এ মামলায় ওই বছরের ২৯ আগস্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। পরে সেই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুলু।

হাইকোর্ট দুলুর আবেদন গ্রহণ করে ২০১২ সালের ১৮ জুলাই মামলাটি বাতিল করে দেন। সে আদেশের বিরুদ্ধে আপিল করে দুদক। ২০১৫ সালের ২ নভেম্বর আপিল বিভাগ দুদকের আবেদন গ্রহণ করে হাইকোর্টের রায় বাতিলের আদেশ দেন। এ আদেশের পর ঢাকার বিশেষ জজ আদালত-১ এ দুলুর বিরুদ্ধে দুর্নীতির মামলার কার্যক্রম শুরু হয়।

গত ১৬ জুন মামলাটির যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য ২২ জুন ধার্য করেন আদালত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com