• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির জুয়েল-মজনু ও জামায়াতের মাসুদসহ ১০ জনের কারাদণ্ড

প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ৫:৪৯
আপডেট: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ৫:৪৯

98589 2 9

বিএনপির জুয়েল-মজনু ও জামায়াতের মাসুদসহ ১০ জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক

রাজধানীর পল্টন থানায় ১০ বছর আগের নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল ইসলাম মজনুসহ ১০ জনের ২ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শফিকুল ইসলাম মাসুদ, জুয়েল এবং মজনু ছাড়াও এ মামলায় সাজাপ্রাপ্তরা হলেনঃ যুবদল নেতা খন্দকার এনামুল হক এনাম, মো. এরশাদুল, জোনাইদ, আব্দুল কাদের খন্দকার, মো. দুলাল হোসেন, মো. হুমায়ুন কবির রওশন ও মিজানুর রহমান টিপু।

এদিকে আজকে রাজধানীর তেজগাঁও থানার ১০ বছর আগের একটি মিথ্যা মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামানসহ ১০ জনকে ৩ বছর করে সাজা দিয়েছেন আদালত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com