• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর

প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ২:৫৭
আপডেট: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ২:৫৭

96696 10

বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় নেত্রকোনায় করা চার মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে চাঁদকে নেত্রকোনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম কামাল হোসাইন তার জামিন নামঞ্জুর করেন।

বাদি পক্ষের আইনজীবী মহিদুল ইসলাম লিটন বলেন, দায়ের করা চারটি মামলায় আজ আদালতে আসামি আবু সাঈদ চাঁদকে হাজির করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। এর আগে ২২ ও ২৩ মে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটনসহ চারজন নেত্রকোনার আদালতে পৃথক চারটি মামলা করেন। পরে আদালত অভিযোগগুলো আমলে নিয়ে নেত্রকোনা মডেল থানার ওসিকে মামলা আকারে গ্রহণের নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ১৯ মে প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মানহানিকর, কুরুচিপূর্ণ। একইসাথে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এ ধরণের হুমকি দেয়ায় বাদিরা সংক্ষুব্ধ, মর্মাহত ও মানসিকভাবে আহত হয়েছেন। এসব অভিযোগের ভিত্তিতে আবু সাইদ চাঁদের বিরুদ্ধে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আইনে মামলা করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com