• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি নেতা ফালুর বিরুদ্ধে ৩০ মার্চ সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য

প্রকাশ: রবিবার, ৫ মার্চ, ২০২৩ ৩:২৫
আপডেট: রবিবার, ৫ মার্চ, ২০২৩ ৩:২৫

9666325877

বিএনপি নেতা ফালুর বিরুদ্ধে ৩০ মার্চ সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মাদ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। আগামী ৩০ মার্চ সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (৫ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মাদ নজরুল ইসলামের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন কোনও সাক্ষী আসেননি। এজন্য দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ৩০ মার্চ সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন।

এর আগে, এ মামলার বাদী দুদকের উপ-পরিচালক (অবসরপ্রাপ্ত) রাহিলা খাতুন সাক্ষ্য দেন।

২০০৭ সালের ৮ জুলাই রাজধানীর মতিঝিল থানায় এ মামলা দায়ের করা হয়। পরের বছর ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

এরপর ফালু ও তার স্ত্রী হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করেন। এ কারণে দীর্ঘদিন মামলার বিচারকাজ বন্ধ থাকে। পরে হাইকোর্ট ফালুর মামলা খারিজ করে দেন। ২০১৮ সালের ২৭ আগস্ট মামলাটিতে ফালু পলাতক থাকা অবস্থায় অভিযোগ গঠন করেন আদালত। গত ১ ফেব্রুয়ারি মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি সম্পদ বিবরণী দাখিলের নোটিশ ইস্যু করে দুদক। নোটিশের পরিপ্রেক্ষিতে ফালু ওই বছর ১ মার্চ আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব দাখিল করেন। তদন্তে ৪৫ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত এবং ১০ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৫১৪ টাকার সম্পদের তথ্য গোপনের কথা উঠে আসে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com