• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিডিআর বিদ্রোহ, ১৭ স্পেশাল পিপির নিয়োগ বাতিল

প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ১:৫৯
আপডেট: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ১:৫৯

98885696 2 2

বিডিআর বিদ্রোহ, ১৭ স্পেশাল পিপির নিয়োগ বাতিল

জনতার আওয়াজ ডেস্ক
বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলার ১৭ স্পেশাল পাবলিক প্রসিকিউটরের (পিপি) নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

গত ৫ সেপ্টেম্বর উপ সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ আদেশ বাতিল সংক্রান্ত এ তথ্য জানা যায়।

সোমবার (৯ সেপ্টেম্বর) চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানায় ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি করা বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলায় ১৭ জনের বিশেষ প্রসিকিউটরের নিয়োগ বাতিল হলো।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি, এই দুদিনে তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি সদর দফতর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com