• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বেপরোয়া ট্রাম্পের হাতে নিরাপদ নয় যুক্তরাষ্ট্র

প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ ১:৪৩
আপডেট: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ ১:৪৩

974855552

বেপরোয়া ট্রাম্পের হাতে নিরাপদ নয় যুক্তরাষ্ট্র

জনতার আওয়াজ ডেস্ক
অস্থির ও বেপরোয়া ট্রাম্পের হাতে নিরাপদ নয় যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।

শনিবার (১৯ অক্টোবর) নির্বাচনী সমাবেশে এ মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি দুই সপ্তাহের কিছু সময় বেশি। নির্ঘুম প্রচারণায় ব্যস্ত ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। প্রচারণায় দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর দিকেই এখন নজর তাদের। ভোটারদের কাছে তুলে ধরছেন নিজেদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার বিভিন্ন পরিকল্পনা, দিচ্ছেন প্রতিশ্রুতি। সেই সঙ্গে তীব্র বাক্যবাণে একে অন্যকে ঘায়েল করছেন কমলা ও ট্রাম্প।

শুক্রবার (১৮ অক্টোবর) মিশিগানে আরব মুসলিম কমিউনিটিতে অভিবাসীদের সপক্ষে বক্তব্য দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। একদিন পরই পাল্টে গেল সুর।

শনিবার পেনসিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের জন্য বিরাট বড় সমস্যা। ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের পর অভিবাসীদের দাপট বন্ধ হবে যুক্তরাষ্ট্রে।

সাবেক প্রেসিডেন্ট দাবি করেন, বাইডেন-কমলার শাসনে যুক্তরাষ্ট্রের মানুষ ভালো নেই। তাই ভোটাররা কমলাকে চান না।

তিনি বলেন, আপনাদের কমলা হ্যাসিকে জানাতে হবে যে, এবার যথেষ্ট হয়েছে। আপনার দ্বারা আর হবে না। আমরা আপনাকে আর সহ্য করতে পারছি না। আপনি একজন জঘন্য ভাইস প্রেসিডেন্ট। সবচেয়ে খারাপ ভাইস প্রেসিডেন্ট।

কমলা হ্যারিস প্রথমে মিশিগান এবং পরে জর্জিয়ায় শনিবার একাধিক জনসভায় আগাম ভোট দিতে মার্কিন নাগরিকদের উৎসাহ দেন।

ট্রাম্পের সমালোচনা করেন তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট একজন অস্থির প্রকৃতির বেপরোয়া ব্যক্তি। তিনি নিজেই জানেন না তিনি কী বলেন, কী করেন। ট্রাম্পের হাতে মোটেও নিরাপদ নয় যুক্তরাষ্ট্র।

কমলা আরও বলেন, জনগণের চাহিদা পূরণের কোনো পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের নেই। আমরা শুধু তাকে নিজের কথা ভাবতেই দেখেছি। আর এখন তিনি বিতর্ক ও সাক্ষাৎকার বাতিল করছেন।

এদিন, ডেমোক্র্যাট প্রার্থী কমলার পক্ষে প্রচারণা চালিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটন।

ওবামা জনসভা করেছেন লাস ভেগাসে আর নর্থ ক্যারেলাইনায় প্রচারণায় নেমেছেন বিল ক্লিনটন। সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও এ সপ্তাহে কমলার সমর্থনে প্রচারণায় নামছেন।

মার্কিন নির্বাচন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপে যুক্তরাষ্ট্র জুড়ে এক পয়েন্টে ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন কমলা। তবে জাতীয় পর্যায়ের চেয়ে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোই ভোটের রাজনীতিতে এখন বেশি গুরুত্বপূর্ণ। ওই সাতটি সুইয়িং স্টেটে ট্রাম্প-কমলার ব্যবধান প্রায় সমান সমান।

এত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দেখা যায়নি। ফলে ট্রাম্প কিংবা কমলার জয়-পরাজয় পুরোটাই নির্ভর করছে দোদুল্যমান অঙ্গরাজ্যের ভোটারদের সিদ্ধান্তের ওপর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com