• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভুয়া মুক্তিযোদ্ধার সনদে ২৪ বছর চাকরি, অতঃপর..

প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪ ৪:১৭
আপডেট: শনিবার, ২৭ জুলাই, ২০২৪ ৪:১৭

960002 19

ভুয়া মুক্তিযোদ্ধার সনদে ২৪ বছর চাকরি, অতঃপর..

জনতার আওয়াজ ডেস্ক

মুক্তিযোদ্ধার সনদ দেখিয়ে কোটায় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চাকরি নিয়েছিলেন এম এম জামিল আহম্মদ। তবে চাকরিতে যোগদানের ২৪ বছর পর জানা যায়, এম এম জামিল যোগদানের সময় মুক্তিযোদ্ধার যে সনদ দেখিয়েছিলেন, সেটি ভুয়া।

সেই সনদে চাকরি নেওয়া এম এম জামিল বর্তমানে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বরিশাল অফিসের ডিজিএম। সম্প্রতি তার বিরুদ্ধে ১ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুদকের উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে খুলনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। জামিল খুলনা নগরীর নির্জন আবাসিক এলাকার মৃত আকমান উদ্দিন মিনার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ৭ জুলাই মুক্তিযোদ্ধা সন্তানের জন্য সংরক্ষিত হিসেবে উপ-সহকারী প্রকৌশলী এবং অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন। এই পদে আবেদন করে কোটায় চাকরিতে যোগদান করেন জামিল।

তবে দুই যুগ পর কর্তৃপক্ষের নজরে আসে, চাকরিতে যোগদানের সময় জামিলের দাখিল করা সনদটি ভুয়া। তাই দুই যুগে বেতন হিসেবে উত্তোলন করা প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলা দায়ের করে দুদক।

মামলার বাদী দুদক খুলনা অফিসের উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান বলেন, জামিলের বাবা মৃত আকমান উদ্দিন মিনা প্রকৃত মুক্তিযোদ্ধা নন। এরপরও বাবার নামে মুক্তিযোদ্ধা সংসদ থেকে সনদ নেন। পরে মুক্তিযোদ্ধা কোটায় বাংলাদেশ হাউজ বিল্ডিং কর্পোরেশনে চাকরি পান। তিনি ২০০০ সালের এপ্রিল থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত বেতন ভাতা বাবদ মোট ১ কোটি ৩১ লাখ ৭৬ হাজার ৭৩৪ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন, যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com