• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মনোনয়ন বাণিজ্যের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে রিট

প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ১:৫০
আপডেট: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ১:৫০

9660025680

মনোনয়ন বাণিজ্যের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে রিট

এমপি পদে মনোনয়ন বাণিজ্যের অভিযোগের আবেদন নিষ্পত্তি চেয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের (জিএম) কাদেরের বিরুদ্ধে একটি রিট করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) এ বিষয়টি বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের (জিএম) কাদেরের বিরুদ্ধে এমপি পদে মনোনয়ন বাণিজ্যের অভিযোগের বিষয়ে আবেদন নিষ্পত্তি চেয়ে একটি রিট করা হয়েছে।

তার দলের একজন কর্মী ইদ্রিস আলী গত মাসে দুর্নীতি দমন কমিশন বরাবর একটি আবেদন করেন। আবেদনটি দুদক নিষ্পত্তি করতে পারেনি। পরে আদালতে তিনি রিট আবেদন করেছেন। আজকে ওই রিটের শুনানি করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com